ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

বেনজীর আহমেদকে ৩০ দিনের মধ্যে ফেরত নিতে বাংলাদেশকে আমিরাতের আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
বেনজীর আহমেদকে ৩০ দিনের মধ্যে ফেরত নিতে বাংলাদেশকে আমিরাতের আহ্বান ছবির ক্যাপশন: বেনজীর আহমেদকে ৩০ দিনের মধ্যে ফেরত নিতে বাংলাদেশকে আমিরাতের আহ্বান
শাহ আলম, স্টাফ রিপোর্টার:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার ভিত্তিতে ইন্টারপোলের রেড নোটিশ অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

 তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ৩০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লন্ডন থেকে এশিয়ার একটি দেশে যাওয়ার পথে দুবাই ট্রানজিটে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দেশটির বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হলে প্রচলিত ফেডারেল আইনের আওতায় পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

গ্রেপ্তারের পর সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি থেকে বাংলাদেশ পুলিশের এনসিবি ঢাকা শাখায় একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে কূটনৈতিক মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন (এক্সট্রাডিশন রিকোয়েস্ট) জমা দিতে হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ইন্টারপোল এর রেড নোটিশ অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র না পাঠানো হলে আইনি জটিলতা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আরব আমিরাতের আইন অনুযায়ী প্রত্যর্পণ প্রক্রিয়ার জন্য বাংলাদেশকে সংশ্লিষ্ট নথিপত্র আরবি ভাষায় অনুবাদ করে জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে অভিযুক্তের বিস্তারিত পরিচয়, অভিযোগের আইনগত ধারা, সর্বোচ্চ শাস্তির বিবরণ, আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত প্রতিবেদন এবং প্রয়োজন হলে আদালতের রায় ও সাজা সংক্রান্ত নথি।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন এর মামলার ভিত্তিতেই আন্তর্জাতিক পর্যায়ে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।